প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাশকুর রাতুলের এনসিপি থেকে পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটির সদস্য মাশকুর রাতুল পদত্যাগ করেছেন।

গত বৃহস্পতিবার তিনি পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে বিষয়টি সোমবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসে।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দলের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল তার ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই আপাতত রাজনীতি থেকে সরে গিয়ে লেখালেখিতে মনোযোগ দিতে চান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশকুর রাতুল বলেন, “মানব জীবন সর্বদাই রাজনৈতিক। তবে এই মুহূর্তে আমি লেখালেখিতেই বেশি মনোযোগ দিতে চাই।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা