রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে না। অনুকূল পরিবেশ না থাকায় নির্বাচন কমিশন নতুন তারিখ ঘোষণা করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জরুরি বৈঠকে কমিশন সিদ্ধান্ত নেয় যে, রাকসুর নির্বাচন আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সকল শিক্ষার্থীর অংশগ্রহণ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।