প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৫

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

তার সঙ্গে রয়েছেন ব্যক্তিগত চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। নুর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন বলে গণঅধিকার পরিষদ জানিয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ আগস্ট কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ‘স্বৈরাচারী সরকারের এজেন্টদের’ হামলায় গুরুতর আহত হন নুর। দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে ও দলের সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হয়েছে।

গণঅধিকার পরিষদ নুরুল হকের দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। তবে সংগঠনের নেতারা হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সতর্ক করে বলেন, দ্রুত বিচার না হলে গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা