সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকই নিম্নমুখী হলেও লেনদেনে উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। বেলা ১১টা পর্যন্ত লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে ১৮০ কোটি ৬৫ লাখ টাকার সিকিউরিটিজ কেনাবেচা হয়েছে, যা গত বৃহস্পতিবার একই সময়ে ১৫১ কোটি ৯৪ লাখ টাকার তুলনায় প্রায় ২৯ কোটি টাকা বেশি।
বাজার বিশ্লেষণ অনুযায়ী,ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৪৬ পয়েন্টে। ডিএসইএস সূচক (শরিয়াহ কোম্পানি) ৫ পয়েন্ট কমে ১ হাজার ১৭৪ পয়েন্টে নেমেছে। ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০০ পয়েন্টে।
প্রথম ঘণ্টায় ৩৮২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে— দর বেড়েছে ১৬৪টির ,কমেছে ১২০টির,অপরিবর্তিত ছিল ৯৮টির
লেনদেনে সর্বাধিক অবদান রাখে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, যার শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১৩ কোটি ৪৬ লাখ টাকা। এর আগের কার্যদিবসে একই সময়ে শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।