প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রিয়াদে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫

সৌদি আরব প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে অংশ নিতে রিয়াদে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের জার্সি উন্মোচন ও আলোচনা সভা ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ থেকে চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের সভাপতি শরীফ হোসেন খান টেলি কনফারেন্সের মাধ্যমে জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

চাঁদপুর সুলতানস ক্রিকেট টিমের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে- তথ্য ও প্রচার সম্পাদক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সুলতানসের উপদেষ্টা তাজুল ইসলাম গাজী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর সুলতানসের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, চাঁদপুর সুলতানসের উপদেষ্টা মোস্তফা মুন্সী. আলমগীর হোসেন আলম, মোঃ মাসুদ মিজি, খোরশেদ গাজী, ইউনুস মিজি, মোঃ সেলিম , মোঃ জাকির হোসেন,সোহেল আলম হাজী সহ চাঁদপুর সুলতানসের ক্রিকেটার, শুভাকাঙ্ক্ষী, প্রবাসীরা এই সময় উপস্থিত ছিলেন।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন ২৫ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম কুমিল্লা স্টারের ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ৮:৩০ মিনিটে। ২৬ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম বরিশাল বাদশার ম্যাচ অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬: টায় । ২৮ সেপ্টেম্বর চাঁদপুর সুলতানস বনাম নারায়ণগঞ্জ লায়ন্স এর মধ্যে সন্ধ্যা ৬: টায় ম্যাচ অনুষ্ঠিত হবার কথা জানিয়েছেন আয়োজকরা। তিনটি খেলাই অনুষ্ঠিত হবে রাজধানী রিয়াদের দিরাব ক্রিকেট স্টেডিয়ামে।

সৌদি আরবে বসবাসরত চাঁদপুর প্রবাসী সবাইকে খেলার মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার আহবান জানান। চাঁদপুর সুলতানস এর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছেন: মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কন্ঠ, প্রবাস মেলা, চাঁদপুর ট্রিবিউন, আরটিভি, বিজয় টিভি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা