প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সুন্দরবনে হঠাৎ হৃদরোগে মৃত্যু বিদেশি পর্যটকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫

পূর্ব সুন্দরবনের কচিখালী এলাকায় ভ্রমণরত বিলাসবহুল পর্যটন জাহাজ এমভি আলাস্কায় শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে হঠাৎ হৃদরোগে আয়ারল্যান্ডের নাগরিক কারমেল নোইলিন (৫৭) মৃত্যুবরণ করেছেন।

বন বিভাগ জানায়, সকালেই নাস্তা শেষে তিনি কেবিনে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর জাহাজের এক কর্মী তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে জাহাজে থাকা চিকিৎসক তাঁর মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যুর সময় তার বাংলাদেশি স্বামীও জাহাজে ছিলেন।

পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. রেজাউল করীম চৌধুরী বলেন, জাহাজে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। মৃত পর্যটকই ছিলেন একমাত্র বিদেশি যাত্রী। মৃত্যুর খবর শুনে পুলিশ ও বনবিভাগ ঘটনাস্থলে পৌঁছেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা