প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১৪–১৮ সেপ্টেম্বর) শেয়ারদরের পতনের তালিকায় শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির শেয়ারদর ৮০ পয়সা বা ২৭ দশমিক ৫৯ শতাংশ কমেছে।

দরপতনের দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, যার শেয়ারদর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ২৪ দশমিক ০৭ শতাংশ। তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড; ব্যাংকটির শেয়ারদর কমেছে ৫০ পয়সা বা ২১ দশমিক ৭৪ শতাংশ।

সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে—

সিএপিএমবিডিবিএল মিউচুয়াল ফান্ড: ২০ দশমিক ১৬ শতাংশ

এক্সিম ব্যাংক লিমিটেড: ১৮ দশমিক ১৮ শতাংশ

প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড: ১৬ দশমিক ৬৭ শতাংশ

বিবিএস ক্যাবলস: ১৫ দশমিক ৪২ শতাংশ

মুন্নু ফেব্রিক্স লিমিটেড: ১৪ দশমিক ৪১ শতাংশ

ডমিনেজ স্টিল লিমিটেড: ১৪ দশমিক ২৯ শতাংশ

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড: ১৪ দশমিক ২৯ শতাংশ

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা