পাকিস্তানের সুপরিচিত অভিনেত্রী হানিয়া আমির সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় এসেছেন। তার আগমনে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
শুক্রবার বিকেলে হানিয়া আহসান মঞ্জিলে ঘুরতে যান এবং সেখানে কাটান কিছু বিশেষ মুহূর্ত। এই সময় তার সঙ্গে ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। তাদের একসঙ্গে ফুচকা ও ঝালমুড়ি খাওয়ার মুহূর্ত এবং মাটির কাপে দুধ চা উপভোগের ছবি ও ভিডিও নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে।
ইফতেখার রাফসান তার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ক্যাপশনে লিখেছেন, ‘হানিয়া কেন ব্রেকআপ ঝালমুড়ি খেলো।’
১৯৯৭ সালের ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা হানিয়া আমির খুব অল্প সময়ের মধ্যে প্রাণবন্ত অভিনয় এবং উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। আগামী ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটেও অংশ নেবেন এবং তারপর ফিরে যাবেন নিজ দেশে।