প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিয়ে করেছেন শবনম ফারিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর দুই পরিবারের উপস্থিতিতে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পরে সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন ফারিয়া নিজেই।

পাত্রের নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর সন্তান। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

বিয়ের অভিজ্ঞতা নিয়ে শবনম ফারিয়া বলেন, “অতীতের জটিল অভিজ্ঞতা আমাকে ভেবেছিল, হয়তো আর বিয়ে করব না। কিন্তু সময়ের সঙ্গে পরিবারের হঠাৎ সিদ্ধান্তে আজকের এই নতুন যাত্রা।”

ঢাকার মাদানি অ্যাভিনিউর মসজিদ আল মুস্তাফায়, ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।

উল্লেখ্য, এটি শবনম ফারিয়ার দ্বিতীয় বিবাহ। ২০১৮ সালে তিনি ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন। সে সময় অপুর কর্মস্থল ছিল একটি বেসরকারি বিপণন প্রতিষ্ঠান, যেখানে তিনি জ্যেষ্ঠ ব্যবস্থাপক পদে ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা