প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিএনপির সাবেক এমপি  ডা. এ কে এম কামারুজ্জামান আর নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. এ কে এম কামারুজ্জামান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। সকালে বনানীর বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডা. কামারুজ্জামান স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও ভক্তানুরাগী রেখে গেছেন।

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১০ (তৎকালীন কুমিল্লা-১১, নাঙ্গলকোট) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার রোড নম্বর-৩ জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা