রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় ৫ লাখ ইউরো আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়।
দূতাবাস জানায়, রোহিঙ্গাদের আশ্রয় ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটিকে সমর্থন জানাতেই এ সহযোগিতা প্রদান করা হচ্ছে। নেদারল্যান্ডস তাদের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর মাধ্যমে এ অর্থ সহায়তা দেবে।
বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি সমাধান ও মানবিক উদ্যোগে নেদারল্যান্ডস সবসময় পাশে থাকবে।