প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অস্থিতিশীলতা সৃষ্টি করলে রাজনৈতিক মূল্য দিতে হবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। তবে কেউ যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তাদের রাজনৈতিকভাবে মূল্য দিতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্য খোঁজ নিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, নির্বাচিত সরকার না থাকার কারণে দেশে জবাবদিহিতার সংকট তৈরি হয়েছে। নুরুল হক নুরের ঘটনা সেটাই স্পষ্ট করে দিয়েছে। তিনি আরও বলেন, নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো কর্মসূচি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা হলে রাজনৈতিকভাবে তার প্রতিফলন ভোগ করতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রতিটি বিষয়ে সবার মধ্যে ঐক্যমত নাও হতে পারে, তবে দাবি থাকতেই পারে। কিন্তু শেষ পর্যন্ত জনগণের কাছে যাওয়াই রাজনীতির মূল পথ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা