প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবির ১৭টি বাসরুট নেতাদের সঙ্গে মতবিনিময়: অ্যাপের কার্যকারিতা যাচাই ডাকসুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৭টি বাসরুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বুধবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন ভিপি মো. আবু সাদিক (সাদিক) কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান।

 

সভায় অনাবাসিক শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সংকট নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, শাটল সার্ভিস চালু, রিকশা চলাচল নিয়ন্ত্রণসহ নানা বিষয়ে মতবিনিময় করা হয়।

 

এ সময় বহুল প্রতীক্ষিত লাইভ ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’-এর কার্যকারিতা উপস্থিতদের সামনে তুলে ধরা হয়। পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করে বিভিন্ন রুটে কার্যকারিতা যাচাই করা হয় বলে ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

নবনির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক বলেন, অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা বাসের অবস্থান সহজেই জানতে পারবেন এবং যাতায়াতে সুবিধা পাবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা