নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ারুল হক সেলু আহমেদ (৪২), সাবেক ছাত্রলীগ সদস্য মো. মিরাজ (৩১), ঢাকা শ্যামপুর থানা ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম শাকিল (৩৪), সাবেক ছাত্রলীগ সদস্য আরিফুর রহমান (৩৮), কাজী নজরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তারিকুল ইসলাম (৩৬), ইলিয়াছ মির্জা জাবেদ (৩০), নাঈম (২১), ছাব্বির হোসেন রাব্বি (২০), রায়হান উদ্দিন রিহান (২২) ও আবু বকর সিদ্দিক (২০)।
পুলিশের দাবি, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে।