এশিয়া কাপের গ্রুপপর্বে শেষ ম্যাচে টিকে থাকার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হয় টাইগাররা। ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
দলে চারটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও তানজিম হাসান সাকিব। তাদের জায়গায় একাদশে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
বাংলাদেশের জন্য এই ম্যাচে জয়ের বিকল্প নেই, সুপার ফোরে জায়গা পাকা করতে হলে জিততেই হবে লিটন দাসের দলকে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, শামিম হোসাইন, রিশাদ হোসাইন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ:
সাদিকুল্লাহ আতাল, রাহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরযাই, কারিম জান্নাত, রাশিদ খান (অধিনায়ক), নুর আহমাদ, এএম গাজানফার, ফাজল হক ফারুকি।