প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিআর পদ্ধতিতে নির্বাচন চায় ২৬ দল, অন্তত একবার জামায়াতও চায় : ডা. তাহের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া ৩১টি রাজনৈতিক দলের মধ্যে ২৬টি দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

 

তিনি জানান, অন্তত একবারের জন্য হলেও জামায়াতও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের পক্ষে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

তাহের বলেন, কিছু দল কেবল উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায়, আর জামায়াতসহ কয়েকটি দল উভয় কক্ষেই এই ব্যবস্থা চালুর দাবি তুলেছে। তিনি আরও বলেন, জোর করে কেন্দ্র দখল করে এমপি হওয়ার যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে তা বদলানো জরুরি।

 

এ সময় ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধি দলের সাথে বৈঠককে ফলপ্রসূ আখ্যা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা