প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিসিএস পরীক্ষা থাকায় সকালবেলার বিক্ষোভ স্থগিত করলো জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ঘোষিত কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, ১৮, ১৯ ও ২৬ সেপ্টেম্বর তিন দিনের কর্মসূচি থাকলেও বিসিএস পরীক্ষার কারণে সকালবেলার বিক্ষোভ স্থগিত করা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সকালে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার পরিবেশ যাতে শান্তিপূর্ণ থাকে, সে জন্য দলটি অত্যন্ত দায়িত্বশীল অবস্থান নিয়েছে। ফলে এই দুই দিনে সকালবেলায় কোনো ধরনের বিক্ষোভ করা হবে না; কর্মসূচি শুধু বিকেলে অনুষ্ঠিত হবে।

 

জামায়াত আরও জানায়, পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ ও সফল হওয়ার জন্য তারা দোয়া করছে, যাতে ভবিষ্যতে তারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

 

উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে, যেখানে ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী অংশ নেবেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা