প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাতারে আর হামলা নয়: নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কাতারে আর কোনো হামলা চালাতে না করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে সংঘাত কমিয়ে আনতে কাতার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা রাখছে।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু কাতারে আর কোনো হামলার নির্দেশ দেবেন না। কাতার আমাদের ঘনিষ্ঠ মিত্র। অনেকেই তা জানেন না, কিন্তু এখন থেকে তিনি (নেতানিয়াহু) কাতারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন।”

 

এর আগে ৮ সেপ্টেম্বর ইসরায়েলি বিমানবাহিনী দোহায় একটি অ্যাপার্টমেন্টে হামলা চালায়, যেখানে হামাসের শীর্ষ নেতারা অবস্থান করছিলেন। ১৫ মিনিটের অভিযানে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট পাঁচজনসহ মোট ছয়জন নিহত হন। তবে হামাসের বর্তমান নির্বাহী খলিল আল হায়া ও হাইকমান্ডের কয়েকজন সদস্য অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে ইসরায়েলের তীব্র নিন্দা জানানো হয়।

 

পরে ৯ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, কাতারকে আগেই সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করা হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা