জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ২১ নং হল সংসদের প্রথম সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের কৃতি সন্তান তুষার আহম্মেদ শাওন বিপুল ভোটে জয়ী হয়েছেন।
ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী শাওন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। শিবির সমর্থিত প্রার্থীকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি বিজয়ী হন, যা হলের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজয়ের অনুভূতিতে শাওন বলেন, “২১ নং হলের সিনিয়র-জুনিয়র ও বন্ধুদের সমর্থন ও ভালোবাসা আমার এই বিজয়ের মূল শক্তি। শিক্ষার্থীদের দেওয়া প্রতিটি ভোট আমার কাছে এক একটি অঙ্গীকার। এখন তাদের আস্থা ও প্রত্যাশা পূরণ করাই হবে আমার দায়িত্ব।”