নারী শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রশিবির উদ্যোগ নিচ্ছে এক বিশেষ উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রধান একাডেমিক এলাকায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিবিরের নেতা ও কার্যনির্বাহী সদস্যরা। ভেন্ডিং মেশিন স্থাপনের এলাকা হলো: টিএসসি, কেন্দ্রীয় লাইব্রেরি, কার্জন, মোকাররম ভবন এবং এফবিএস।
শিবিরের সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, “নারী শিক্ষার্থীদের দৈনন্দিন সুবিধার জন্য আমরা এই পাঁচটি স্থানে ভেন্ডিং মেশিন স্থাপন করছি। এটি ডাকসুর নির্বাচনের আগে পরিকল্পিত ছিল, কিন্তু আচরণবিধির কারণে তখন বাস্তবায়ন সম্ভব হয়নি। আমরা চাই এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলতে থাকবে।”
শিবিরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, “গত এক বছর ধরে আমরা শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবার তার ধারাবাহিকতায় নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করা হচ্ছে। আমাদের লক্ষ্য একাডেমিক ভবনে যে সুবিধাগুলো নেই, সেগুলো শিক্ষার্থীদের জন্য বাস্তবায়ন করা।”