প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশে নতুন ‘মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দলের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

স্থানীয় সময় শনিবার রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে শেয়ার করা এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। যদিও তিনি সরাসরি কোনো দলের নাম উল্লেখ করেননি।

স্ট্যাটাসে মাহফুজ আলম লিখেছেন, “বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আমাদের আরেকটি প্রক্সি মওদুদীবাদী দলের প্রয়োজন নেই। এরই মধ্যে আধ ডজন প্রক্সি সক্রিয় আছে। আপনি কিছুই নতুন যোগ করতে পারবেন না! বরং—পুনর্নির্ধারণ করুন, পুনর্গঠিত হোন এবং পুনরুদ্ধার করুন।”

তথ্য উপদেষ্টা তার এই মন্তব্যে কোন দলগুলোকে ‘মওদুদীবাদী’ হিসেবে ইঙ্গিত করেছেন, তা পরিষ্কার করেননি। তবে বাংলাদেশের রাজনীতিতে সাধারণত ‘মওদুদীবাদী’ দল বলতে জামায়াতে ইসলামীর মতো সংগঠনকে বোঝানো হয়। পাকিস্তানি আলেম আবুল আ’লা মওদুদী প্রতিষ্ঠিত এ দলটি বাংলাদেশের স্বাধীনতার সময় বিরোধিতা করলেও পরে দেশে রাজনীতি করার সুযোগ পায়। মওদুদীর প্রদত্ত তাত্ত্বিক ভিত্তির ওপর চলার কারণে একে ‘মওদুদীবাদী’ দল হিসেবে উল্লেখ করে থাকেন অনেকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা