প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

তিস্তা-দুধকুমারসহ দেশের বিভিন্ন নদীতে পানি বাড়ছে: নিম্নাঞ্চল প্লাবিতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আগামী তিন দিন দেশের বেশ কিছু নদ-নদীতে পানি সমতল বাড়তে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (FFWC)। এ সময়ে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলগুলোতে প্লাবনের ঝুঁকি রয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত বন্যা সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ধীরে ধীরে বাড়বে। এর ফলে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যেতে পারে।

এ ছাড়া সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের কিছু নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানি আগামী তিন দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে। মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার কিছু নিম্নাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা