প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নেপালের নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান।

 

অধ্যাপক ইউনূস বলেন, নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে সুশীলা কার্কির নেতৃত্ব গ্রহণকে বাংলাদেশ গুরুত্বের সঙ্গে দেখছে। বার্তায় তিনি নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

 

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধা আরও সুদৃঢ় হবে। তিনি সুশীলা কার্কির সুস্বাস্থ্য ও সফলতা এবং নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

 

অধ্যাপক ইউনূস বলেন, একজন দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা