প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বুড়িমারী বন্দরে পরিত্যক্ত অবস্থায় অসংখ্য দুই টাকার নোট জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ড থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ নতুন দুই টাকার নোট জব্দ করেছে বন্দর কর্তৃপক্ষ। মোট এক লাখ টাকার সমপরিমাণ নোট উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্থলবন্দরের নিরাপত্তা প্রহরী খোলা ইয়ার্ডে নতুন টাকার নোট দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বন্দর কর্তৃপক্ষকে জানান। পরে বুড়িমারী চেকপোস্ট বিজিবির সহায়তায় নোটগুলো জব্দ করা হয়।

বন্দর ও বিজিবি সূত্র জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো একটি চক্র মাদক সেবন বা চোরাচালানের উদ্দেশ্যে নোটগুলো বন্দরে নিয়ে আসে এবং তল্লাশির খবর পেয়ে সেগুলো ফেলে রেখে পালিয়ে যায়।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, “নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে খবর পেয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে নোটগুলো উদ্ধার করা হয়েছে।”

বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম জানান, “চেকপোস্টে তল্লাশি চলাকালীন সময়ে খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় এক লাখ টাকা জব্দ করা হয়। বর্তমানে নোটগুলো ৬১-বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা