প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে ময়মনসিংহগামী রোডে এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহতদের প্রাথমিকভাবে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতরদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। একই সঙ্গে ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা