প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

জাবির আহম্মেদ জিহাদ
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের জোড়পুকুরপাড়স্থ ওয়াইডব্লিউসিএ স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একই অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম ও চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকদেরও সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর উইমেন চেম্বারের সভাপতি মনিরা আক্তার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক শামছুল আলম, আনন্দ টিভির এজিএম এসবি বুলবুল, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত ও ইকবাল হোসেন পাটোয়ারী, লায়ন্স ক্লাব অব চাঁদপুরের লায়ন্স ওয়ায়েছ মোহাম্মদ জয় এবং জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার।

সংবর্ধিত অতিথিদের মধ্যে বিশেষভাবে সম্মাননা দেওয়া হয় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারকে। এছাড়া সাধারণ সম্পাদক ও এনটিভির চিফ অব করেসপনডেন্ট সফিক শাহীনসহ ফোরামের অন্যান্য কর্মকর্তাদেরও সংবর্ধনা দেওয়া হয়।

নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন সিনিয়র-সভাপতি এমএ নোমান (দৈনিক আমার দেশ), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন (বাণিজ্য প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ফয়সাল (চ্যানেল ২৪), অর্থ সম্পাদক শাহাদাত হোসেন (দেশ সমাচার), জনকল্যাণ সম্পাদক এসএম জাকির হোসাইন (অর্থ সংবাদ), প্রচার-প্রকাশনা সম্পাদক নুরুন্নবী চৌধুরী হাছিব (টেক পাবলিক), দপ্তর সম্পাদক মহসিন হোসেন (বিডি সমাচার) ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শামসুজ্জামান নাঈম (স্বদেশ বাংলা)।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা