প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঠিকাদার–সরবরাহকারী তালিকাভুক্তিতে ৭ সদস্যের কমিটি গঠন করল ডিএসসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৫

ঠিকাদার ও সরবরাহকারীদের তালিকাভুক্ত করার লক্ষ্যে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ডিএসসিসির সূত্রে জানা যায়, এর আগে সংস্থাটির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম একটি অফিস আদেশের মাধ্যমে কমিটি অনুমোদন করেন।

তিনি জানান, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে ঠিকাদার ও সরবরাহকারী তালিকাভুক্ত করতেই এই কমিটি গঠন করা হয়েছে।

ডিএসসিসির তথ্য অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে সংস্থার অতিরিক্ত প্রধান প্রকৌশলীকে এবং সদস্য সচিব হিসেবে থাকবেন পরিকল্পনা ও নকশা বিভাগের নির্বাহী প্রকৌশলী।

বাকি সদস্যরা হলেন—ডিএসসিসির অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেলের নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ সার্কেলের নির্বাহী প্রকৌশলী, যান্ত্রিক সার্কেলের নির্বাহী প্রকৌশলী ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী ইস্রাফিল হোসেন আকন্দ।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা