জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কলা ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজেই পদত্যাগের ঘোষণা দেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।