ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নবনির্বাচিত ২৮ প্রতিনিধিকে আনুষ্ঠানিকভাবে চিঠি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান স্বাক্ষরিত চিঠি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
প্রাপ্তদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মো. আবু সাদেক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক মুহা. মহিউদ্দীন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান (খান জসীম), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ অন্যরা।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ নামে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল বড় জয় পায়। ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদের মধ্যে তারা ২৩টি পদে জয়লাভ করেছে।