প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খিলগাঁওয়ে এসির কাজের সময় ৬ তলা থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর খিলগাঁওয়ের জোড়পুকুর এলাকায় এসি সংস্থাপনের সময় ৬ তলা থেকে নিচে পড়ে রিফাত (২১) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিফাতের সহকর্মী আলামিন জানান, খিলগাঁওয়ের জোড়পুকুর ১৪৭/২/সি বাসার বাইরে ৬ তলায় আউটডোর কাজ করার সময় তিনি অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন। রিফাতের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার কাজিতলা গ্রামে, তবে বর্তমানে তিনি মুগদার মান্ডা এলাকায় থাকতেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা