প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের জোয়ারে লেনদেন ৭৭৮ কোটি ৩২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মূল্যসূচকের উত্থান হলেও কমেছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫০ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২৩ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৮ দশমিক ০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২১ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৭৭৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৪৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৮২ টির, কমেছে ৫৪ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৬৫ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা