প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানিটির ২৭ কোটি ৭৯ লক্ষ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৪৩ লক্ষ টাকার। আর ২২ কোটি ৯৫ লক্ষ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ওরিয়ন ইউনফিউশন, সিটি ব্যাংক পিএলসি, ট্রাস্ট ইসলামী লাইফ, ডমিনেজ স্টিল, আইপিডিসি, সোনালী পেপার এবং এস আলম কোল্ড রোল্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা