প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

অনিয়মের অভিযোগে জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট থেকে সরে দাঁড়িয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভোট গ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে, বেলা পৌনে ৩টার দিকে জরুরি প্রেস ব্রিফিং করে এ সিদ্ধান্তের ঘোষণা দেন প্যানেলের প্রার্থীরা।

৩৩ বছর পর আয়োজিত জাকসু নির্বাচনের ভোটগ্রহণ আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে চলছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এই নির্বাচনে শুরু থেকেই ছাত্রসংগঠনগুলোর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। তবে ভোটের মাঝপথে ছাত্রদল সমর্থিত প্যানেল বর্জনের ঘোষণা দেওয়ায় নির্বাচনী উত্তাপ আরও বেড়ে গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা