ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ সেপ্টেম্বর) মূল্যসূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৬৫ দশমিক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭৩ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২২ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৯ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৯৪৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩ টির, কমেছে ৩১৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪১ টি কোম্পানির বাজারদর।