প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু নির্বাচনে শিবির জোটের ভূমিধ্বস জয়: ভিপি, জিএসসহ অধিকাংশ পদে শীর্ষে

জাবির আহম্মেদ জিহাদ
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বিপুল ভোটে জয় পেয়েছে। প্যানেলের প্রার্থী মো. সাদিক কায়েম (ভিপি), এস এম ফরহাদ (জিএস) ও মুহা. মহিউদ্দীন খান (এজিএস) তিন পদেই বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।

 

ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে শীর্ষে, যেখানে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এজিএস পদে মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

 

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদেও ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা এগিয়ে আছেন। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ফাতেমা তাসনিম জুমা ১০,৬৩১, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার ৭,৮৩৩, কমনরুম-রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা ৯,৯২০, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম ৯,৭০৬, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন ৭,২৫৫, ছাত্র পরিবহন সম্পাদক মো. আসিফ আব্দুল্লাহ ৯,০৬১, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মো. মাজহারুল ইসলাম ৯,৩৪৪, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ ৭,০৩৮, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া ১১,৭৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

সদস্য পদে সাবিকুন্নাহার তামান্না সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া সর্বমিত্র চাকমা, রায়হান উদ্দিন, ইমরান হোসাইন ও আফসানা আক্তার নির্বাচিত হয়েছেন।

তবে সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক, সমাজসেবা সম্পাদক এবং গবেষণা ও প্রকাশনা সম্পাদক এই তিনটি পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয়ী হতে পারেননি। এসব পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের ও সানজিদা আহমেদ তন্বী নির্বাচিত হয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা