প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শীর্ষ তিন পদে এগিয়ে ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের  প্রাথমিক ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এসব হলে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেল শীর্ষ তিন পদেই এগিয়ে রয়েছে।

 

প্রকাশিত ফলাফলের মধ্যে রয়েছে শামসুন্নাহার, মুহসীন, এফ রহমান, রোকেয়া, এস এম, জহুরুল হক, জগন্নাথ, শহীদুল্লাহ, কার্জন, ফজলুল হক মুসলিম, অমর একুশে ও সুফিয়া কামাল হল।

 

ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মো. আবু সাদিক (সাদিক কায়েম) মোট ১২ হাজার ১০৬ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত মো. আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪ হাজার ৯১৫ ভোট।

জিএস পদে শিবির সমর্থিত এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দিন খান এগিয়ে আছেন।

 

রাত পৌনে ২টা থেকে হলভিত্তিক ফলাফল ঘোষণা শুরু হয়, তবে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি।

 

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হলো মিনি পার্লামেন্টখ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ হয়।

মোট ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৯ হাজার ৭৭৫ জন; এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭৩ ও ছাত্রী ১৮ হাজার ৯০২ জন। ভোটগ্রহণ হয়েছে ৮০ শতাংশের বেশি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা