প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ঢাবি ক্যাম্পাস ও আশপাশে নিরাপত্তা জোরদার: ফলাফল ঘোষণার প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ও প্রার্থীদের পারস্পরিক অভিযোগ সত্ত্বেও সার্বিকভাবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এখন ফলাফল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ, যদিও নির্দিষ্ট সময় এখনও জানানো হয়নি। ইতিমধ্যে সিনেট ভবন মিলনায়তনে প্রার্থী, গণমাধ্যমকর্মী, সংগঠনের নেতাকর্মী ও নির্বাচনী সংশ্লিষ্টরা সমবেত হয়েছেন।

ভোটগ্রহণ শেষে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার বিকেল থেকে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের আশপাশে জড়ো হতে থাকেন। ফলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে। জলকামানসহ অতিরিক্ত নিরাপত্তা সরঞ্জাম মোতায়েন করা হয়েছে শাহবাগ, নীলক্ষেত মোড়সহ বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি এড়াতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা