প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কতিপয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করেছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) পুঁজিবাজার সংক্রান্ত সিকিউরিটিজ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘন করায় গত আগস্ট মাসে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করেছে। এর মধ্যে ২২ জন ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে চিঠি ইস্যু করে সতর্ক করা হয়।

সতর্ক করা প্রতিষ্ঠানগুলো হলো—ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তিনটি ব্রোকারেজ হাউজ যথাক্রমে কনমার্ক লিমিটেড, সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ও ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেড।

যেসব ব্যক্তিকে সতর্ক করা হয়েছে—ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানসহ মোট ৮ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং কোম্পানি সচিবকে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালনের বিষয়ে সতর্ক করা হয়।

এছাড়া, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ ৪ জন পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা এবং কোম্পানি সচিবকে সতর্ক করা হয়।

এর বাইরে, কনমার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাকাউন্ট ইন চার্জ এবং ইটিবিএল সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান-উর-রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা তাওফিক কামাল খান ও ব্রাঞ্চ ম্যানেজার একে মহিন উদ্দিনকে সতর্ক করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, প্রতিষ্ঠানের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখা কমিশনের অন্যতম দায়িত্ব। তাই সিকিউরিটিজ আইন ও বিধি-বিধান পরিপালনে ব্যর্থতার কারণে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

Bank interest rates

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা