প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভিসির সঙ্গে সাক্ষাতে টেবিল থাপড়িয়ে অভিযোগ তুলল ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫

দিনভর ভোটগ্রহণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে দেখা করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সিনেট ভবনে তারা উপাচার্যের কাছে এসব অভিযোগ তুলে ধরেন।

 

সাক্ষাতের সময় ছাত্রদলের নেতাকর্মীরা ভিসির সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং টেবিল থাপড়াতে দেখা যায়। উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।

 

এ সময় বিএনপিপন্থী শিক্ষক ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান এবং সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা