প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মূল্যসূচকের ব্যাপক পতন, লেনদেন ১ হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) মূল্যসূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে কমেছে লেনদেন। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৯ দশমিক ৩৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৮ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২১ দশমিক ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২০৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৩৯ দশমিক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫২ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ১৭৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮ টির, কমেছে ৩০৫ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৮ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা