প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ডাকসু ও হল সংসদ নির্বাচন: স্বচ্ছতা নিশ্চিতে নতুন পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে নির্বাচন কমিশন বেশ কিছু নতুন উদ্যোগ নিয়েছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটগ্রহণ শুরুর আগে সাংবাদিকদের উপস্থিতিতে খালি ব্যালট বাক্স সিলগালা করা হবে। এছাড়া ভোট গণনার সময় পুরো প্রক্রিয়াটি সরাসরি এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হবে, যাতে সবাই স্বচ্ছতা দেখতে পারেন।

 

অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটাররা কোনো ব্যাগ, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল বা তরল পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

 

আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯।

 

কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা