দেশের ঐতিহ্যবাহী ভ্রমণ সংগঠন “দে-ছুট” ভ্রমণ সংঘ’র বিশেষ শুভানুধ্যায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার প্রাক্তন সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সংসদীয় আসন ঢাকা০৭ এর সংসদ সদস্য পদপ্রার্থী হামিদুর রহমান হামিদের আম্মা আজ সন্ধ্যায় বার্ধক্য জনিত অসুস্থ অবস্থায় রাজধানীর মিলিনিয়াম হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫বছর। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা পুরান ঢাকার বিসিসি রোডে পুকুরপাড় জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে সাতরওজা মহল্লায় অবস্থিত পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে হামিদুর রহমান হামিদ বলেন, আমার মা শুধুমাত্র আমার একার মা ছিলেন না। তিনি পুরান ঢাকার পুরো বিএনপি নেতাকর্মীদের মা ছিলেন। আমার মা’য়ের আতিথীয়তায় সবাই মুগ্ধ ছিলেন।
জানাজায় উপস্থিত ছিলেন “দে-ছুট”ভ্রমণ সংঘ’র প্রতিষ্ঠাতা চীফ অর্গানাইজার ও ঢাকা মহানগর যুবদল দক্ষিণের প্রাক্তন ধর্মসম্পাদক মুহাম্মদ জাভেদ হাকিম, ঢাকা মহানগর যুবদল দক্ষিণের যুগ্ন আহবায়ক শফিকুল নাদিম, বিএনপি’র সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, জবিয়ান ছাত্রদলের সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ন আহবায়ক আব্দুস সাত্তার , স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক পাপ্পা সিকদার, সভাপতি জহিরুদ্দিন তুহিন ও বিভিন্ন থানা, ওয়ার্ড, কলেজ, ভার্সিটির নেতাকর্মীসহ সর্বস্তরের এলাকাবাসী। হামিদুর রহমান হামিদের আম্মার মৃত্যুতে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ও এর বিভিন্ন কেন্দ্রীয় এবং মহানগর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শোকপ্রকাশ করেছেন।