প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জাতীয় পার্টি ভূমিকা ছিল : হারুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ রাজবাড়ীতে মাজার থেকে মরদেহ তুলে পুড়িয়ে ফেলার ঘটনাকে ‘অমানবিক’ ও ‘জঘন্য’ আখ্যা দিয়ে দোষীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সদর উপজেলার বারোঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

 

হারুনুর রশিদ বলেন, “যারা এই ন্যক্কারজনক কাজ করেছে, তারা কোনোভাবেই ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।”

 

জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, “অতীতে তারা হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে ভূমিকা রেখেছে। কিন্তু তাদের অফিসে অগ্নিসংযোগ মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ একটি সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। কিন্তু মব সন্ত্রাস বন্ধ না হলে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিয়ে নতুন সরকার গঠন করতে হবে। বর্তমানে গঠিত এনসিপি দলের কোনো নিবন্ধন নেই, তবুও তারা সরকারের আশীর্বাদে নিরাপত্তা পাচ্ছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা