প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচেক বেড়েছে, লেনদেন ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৭ সেপ্টেম্বর) মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২১ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২২৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৯৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৪৮ টির, কমেছে ১২৭ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ২৫ টি কোম্পানির বাজারদর।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা