ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত কর্ণফুলী এক্সপ্রেসের বগি উদ্ধার শেষে সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় বগিটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে তৎপরতা চালায়। কয়েক ঘণ্টার চেষ্টার পর রাত ৭টা ৫০ মিনিটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।
স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ট্রেনটি স্টেশনে নির্ধারিত বিরতির পর ছেড়ে যাওয়ার সময় ‘চ’ বগিটি লাইনচ্যুত হয় এবং এর ফলে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।