প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেফতার ৭ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেফতার সাতজনকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। অপর একজনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

শনিবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন– জিয়াউর রহমান, রুবেল হোসাইন, আব্দুর রহমান, ফায়িম তালুকদার, মো. ফিরোজ আহমেদ, মেহেদী হাসান হৃদয় ও ওমর ফারুক। আর কারাগারে যাওয়া অপর আসামি হলেন রিদোয়ান রাফি।

 

মামলার এজাহার অনুযায়ী, শুক্রবার (৫ আগস্ট) জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে সন্ত্রাসবাদে উস্কানি দেয় বলে অভিযোগ করা হয়। পরে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা