প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

যাত্রীবাহী বাস খালে পড়ে নিহত এক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত এবং ৩ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়েছে, আর বাকি দুইজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার এক ঘণ্টা পেরিয়ে গেলেও বাসটি এখনো উদ্ধার করা যায়নি এবং উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।

 

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় স্বাভাবিক হয় যান চলাচল।

 

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, উদ্ধার করা যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। একজন মারা গেছেন এবং দুইজনের অবস্থা সংকটজনক। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা একযোগে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা