প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কাকরাইলে জাপা অফিসে হামলার প্রতিবাদে জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

জাপা নেতাকর্মীরা অভিযোগ করেন, জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। এটি এক বছরে চতুর্থবারের মতো দলীয় কার্যালয়ে মব ভায়োলেন্সের ঘটনা।

 

বিক্ষোভ চলাকালে তারা স্লোগান দেন— ‘জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘মরবো না লড়বো, লড়বো লড়বো’, ‘আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা।’

 

দলীয় নেতারা বিক্ষোভে বলেন, “অতীতে বর্গি আর মগরা আমাদের ওপর আক্রমণ চালাত। এখনকার সরকারও সেই রকম মব সরকার হয়ে গেছে।”

 

এর আগে সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান থেকে পানি ছিটায় ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা