প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিমানবন্দরে রানওয়ের পাশে বৃদ্ধের প্রস্রাব, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে ঘটেছে এক অদ্ভুত ঘটনা। বিমানের ছাড়ার অপেক্ষায় থাকা অবস্থায় রানওয়ের এক পাশে বসে প্রস্রাব করছেন এক বৃদ্ধ—এমন দৃশ্য ধরা পড়ে বিমানের ককপিটে থাকা পাইলটের চোখে। তিনি ঘটনাটি ক্যামেরায় ধারণ করে ফেলেন।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, সাদা ধুতি-পাঞ্জাবি পরা ওই ব্যক্তি রানওয়ে থেকে মাত্র কয়েক মিটার দূরে প্রস্রাব করছিলেন, এসময় যাত্রীরা বিমানে ওঠার জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন।

 

৯ সেকেন্ডের ওই ভিডিওটি ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পর দ্রুত ভাইরাল হয়ে যায়। তবে এখনো পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। কোন বিমানের ককপিট থেকে ভিডিওটি ধারণ করা হয়েছিল এবং ওই বৃদ্ধ যাত্রী ছিলেন কি না—সেটিও স্পষ্ট নয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা