প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্যাংক ঋণের চাপে কোটচাঁদপুরে ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৫

ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের সলেমানপুর কারিগরপাড়ায় ভয়াবহ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে নিজ বাড়িতে নিজের লাইসেন্সকৃত দোনলা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন স্থানীয় কাপড় ব্যবসায়ী নজরুল ইসলাম নজু (৭৫)। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলামের ছোট ভাই।

 

নিহতের ছেলে ইয়াসিন আহমদ ফাইম জানিয়েছেন, ব্যাংকের বিপুল অঙ্কের ঋণ পরিশোধ করতে না পারায় নজরুল ইসলাম বেশ কয়েক দিন ধরে মানসিক চাপে ছিলেন। বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই ঘুমিয়ে থাকার সময় তিনি দুইতলা থেকে বন্দুক নিয়ে নিচের তলায় যান। সেখানে ফাঁকা ঘরে বন্দুকের নল মুখে দিয়ে পায়ের আঙুল দিয়ে ট্রিগার টেনে ফায়ার করেন।

 

কোটচাঁদপুর থানার সেকেন্ড অফিসার এসআই মাসুম বিল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নজরুল ইসলাম আত্মহত্যা করেছেন। শুক্রবার সকালে পুলিশ সুরতহাল শেষে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এবং বন্দুক ও গুলি জব্দ করেছে। তিনি জানান, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা